মহাদেবপুরে যৌথ অভিযানে গ্রেফতার ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪; সময়: ৪:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জন ও মাদকবিরোধী অভিযানে ১জন সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার শেরপুর গ্রামের মোসলেম মন্ডলের ছেলে আঃ রাজ্জাক, তাজিম উদ্দীনের ছেলে মো. বেলাল হোসেন, আঃ রাজ্জাকের ছেলে নয়ন হোসেন, মৃত এলাহী বক্সের মেয়ে মোছা. নাছিমা খাতুন। গত সোমবার রাতে শেরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

উপজেলার শালুকান গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. এমদাদুল হকের দায়ের করা মহাদেবপুর থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে সোমবার রাতে উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আজাদ আলীর পুত্র আরমানকে গ্রেফতার করা হয়। থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১০টি ট্যাপেন্ডল ট্যাবলেট ও ৪টি এ্যম্পুলসহ তাকে গ্রেফতার করে।

মাহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন