জয়পুরহাটে অনুমোদনহীন ইটভাটায় অভিযান, মালিকের দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫; সময়: ৯:০১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার অনুমোদনহীন  একটি ইটভাটার মালিকের দুই  লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার  বিকেল সাড়ে  ৪টার দিকে উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার মেসার্স এআর ব্রিকস নামের ইটভাটায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুর রউফ । এসময়  এসময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমান আদালতে পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এআর ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। তাছাড়া ওই ইটভাটায় গাছ পোড়ানো হচ্ছিল।  সেখানে অভিযান চালিয়ে ইটভাটার মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক আবু রায়হান জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুর রউফ বলেন, জেলায় ৪৭টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৩০টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। এছাড়া সবগুলো ইটভাটার মধ্যে ৯টি ভাটার  জেলা প্রশাসন লাইনেন্স রয়েছে। দুটির ইটভাটার লাইসেন্স প্রক্রিয়াধীন  রয়েছে।  মঙ্গলবার বিকেলে অনুমোদনহীন এআর  ইটভাটায় অভিযান চালিয়ে মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন