নওগাঁয় পুলিশের সুধী সমাবেশ

প্রকাশিত: জুন ২, ২০২৫; সময়: ৬:০৮ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক : নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ সপিংমল ক্যাফে সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনোরেল ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক ও জন প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই দুষ্কৃতিকারী ও অপরাধীকে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বক্তব্য প্রদান করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন