নিয়ামতপুরে নিখোঁজের পরদিন ভাসমান নাতির ম’রদেহ দেখে হৃদরোগে দাদারও মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে নিখোঁজ থাকার একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাব্বির রহমান (১৫) নামে এক কিশোরের লাশ দেখে দাদা আছির উদ্দিন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাব্বির বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা ও রাতেও খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে দাদা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের ও তদন্ত চলছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




