ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫; সময়: ১০:১৮ am | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক: দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের নিজস্ব পেজ থেকেই হ্যাকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়।

পেজটি ঘুরে দেখা যায়, নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।

হ্যাকার গ্রুপ এক পোস্টে লিখেছে, “পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।” পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজটি থেকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন