আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য নির্দেশনা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫; সময়: ১২:৫৯ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নীতি হালনাগাদ করেছে। নতুন নীতিতে ১০৭ দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে অবশ্যই ভিসা নিতে হবে। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত।

হালনাগাদ তালিকা অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশও এই নীতির আওতায় এসেছে। এর ফলে দেশটিতে যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে এবং নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার হবে।

ভিসা প্রয়োজন এমন কিছু উল্লেখযোগ্য দেশ:

দক্ষিণ এশিয়া: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা

আফ্রিকা: নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা

অন্যান্য: ফিলিপাইন, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া, টুভালু

যেসব দেশের নাগরিকদের ভিসা প্রয়োজন, তাদের আমিরাত যাত্রার আগে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন