ওয়ান টিচার, ওয়ান ট্যাব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬; সময়: ২:০২ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্প কেবল একটি গ্যাজেট নয়, এটি শিক্ষাপদ্ধতির পুনর্গঠনকে লক্ষ্য করে চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা এবং সাইবার সেফটি এই তিনটি দক্ষতা বাধ্যতামূলক করা হবে।

শিক্ষক ট্যাবগুলোতে থাকবে পাঠ-পরিকল্পনা টেমপ্লেট, প্রশ্নব্যাংক, উপস্থিতি এবং শেখার প্রমাণ (লার্নিং এভিডেন্স), যা শিক্ষার অগ্রগতি ট্র্যাক করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ডিজিটাল দক্ষ বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে জাতীয় ডিজিটাল দক্ষতা কর্তৃপক্ষ গঠনের প্রতিশ্রুতির সঙ্গে শিক্ষা খাতকে যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেছেন, মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক হবে এবং জাতীয় সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য স্কুল ক্রীড়া প্রশিক্ষণ ও সপ্তাহিক স্পোর্টস পিরিয়ড চালু করা হবে। উপজেলা ও জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট, স্কুল চ্যাম্পিয়নশিপ এবং লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন