ঝড় তুলতে আসছে শাকিব খানের ‘প্রিন্স’-এর গান ‘পরী’

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬; সময়: ৪:৫১ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ট্রেলার, টিজার ও ভিন্নধর্মী লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই আগ্রহের মধ্যেই বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত গান ‘পরী’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন-এর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলসোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল।

রোমান্টিক আবহে নির্মিত ‘পরী’ গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। ফলে গানটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।

এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল বেড়েছে। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশনধর্মী উপস্থাপনা আলাদা করে নজর কেড়েছে।

নির্মাতা আবুল হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারত-তিন দেশে হয়েছে ছবিটির শুটিং।

নির্মাতাদের আশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, সিনেমাটির একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন