চাঁপাইনবাবগঞ্জের বজ্রপাতে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে একটি গরুরও মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (১৯), রানীবাড়ি গ্রামের সাদিয়া খাতুন (১৬), মোবারকপুর এলাকার মেসবাউল (১৪), নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম (৪১) এবং গোসাইপুর গ্রামের হাসান আলী লালু (২১)।
পুলিশ জানায়, শিবগঞ্জে তিনজন কিশোরী ঝড়ের মধ্যে আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে প্রাণ হারায়। সদর উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে আব্দুল্লাহ আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। নাচোলে মাঠে ঘাস কেটে ফেরার পথে এবং আরেক এলাকায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়। একদিনে তিন উপজেলায় ছয়জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




