জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬; সময়: ১১:৪১ am | 
খবর > জাতীয়

জাতীয় ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভা শুরু হয়। জাতীয় পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাদের অবদান স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে জাতীয় এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন