শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত:
মার্চ ১৫, ২০২৩; সময়: ৭:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে শিবগঞ্জ টাউন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী, একাডেমিক সুপারভাইজার মুর্শিদুল আলম, উপজেলা যুব কর্মকর্তা আব্দুৎ তোয়াব, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার ৩টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২৩৬ জন বালক-বালিকা অংশ নেয়।




