শাহজাদপুরে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মে ২৭, ২০২৩; সময়: ১:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে শনিবার সকাল ১০ টার দিকে বজ্রপাতে সুলতান প্রামানিক(৬০) নামের এক ধানকাটা নিহত হয়েছেন।

তিনি ওই গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।

এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, একদল শ্রমিক চর আঙ্গারুর মাঠে ধান কাটার সময় মেঘ উঠে আসে। এ সময় সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৃদ্ধ সুলতান প্রাং ধীর গতীতে হেটে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।

পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন