পোরশায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পোরশা : প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত কম্বল নওগাঁর পোরশায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
এরই অংশ হিসাবে রববার দিবাগত রাতে তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া সামাদিয়া ইদারাতুল হাফেজিয়া মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও আরিফ আদনান।
ইউএনও আরিফ আদনান, প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত কম্বলগুলো তিনি নিজে প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় উপস্থিত হয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন।
আগামী কিছুদিন এ কার্যক্রম অব্যাহত রেখে উপজেলার সকল মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের কম্বলগুলি পৌছানোর চেষ্টা করবো। এসময় তিনি মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কম্বলগুলো বিতরণ করছেন বলে জানান।




