নাটোরে অবৈধ পুকুর খননে ব্যবহৃত ৩৯ ট্রাক্টর জব্দ করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের বাকশোর এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৯টি টাক্টর জব্দ করেছে।
এ সময় কোন ট্রাক্টর মালিককে সেখানে পাওয়া যায়নি। উদ্ধারের পর এসব ট্রাক্টর নাটোর পুলিশ লাইন মাঠে রাখা হয়েছে। আজ ১১ মে বুধবার দুপুরে এই ট্রাক্টর গুলি জব্দ করে সদর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, আজ দুপুরের দিকে সেনাবাহিনীর একটি দল নাটোরের দিঘাপতিয়া বাক্সর এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে মাটি বহনের কাজে নিয়োজিত ৩৯ টি ট্রাক্টর জব্দ করেন।
এরপর তারা নাটোর সদর থানায় সেগুলি হস্তান্তর করেন। তিনি আরো জানান, ট্রাফিক আইনে ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এরপরে মামলা মোকাবেলা করে ট্রাক্টর মালিকরা সেগুলো নিতে পারবেন।




