গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃ’ত্যু, নতুন শনাক্ত ৬
প্রকাশিত:
জুলাই ৫, ২০২৫; সময়: ৯:৪২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত একদিনে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২.৫১ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে। চলতি বছরে মোট ৯,৯৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে এক কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়।
চলতি বছরে করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে এবং দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯,৫২৩ জনে। সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ, আর মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।




