যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইইউ’র

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫; সময়: ১১:১৪ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন।

শনিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, “আমরা এখনও একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ১ আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে প্রস্তুত। কিন্তু যদি যুক্তরাষ্ট্র তাদের শুল্ক আরোপ করে, ইইউ প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।”

এর আগে সপ্তাহব্যাপী আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

গত সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

ভন ডের লেইন বলেন, “বিশ্বের খুব কম অর্থনীতি ইইউ’র মতো উন্মুক্ত ও ন্যায্য বাণিজ্য চর্চা করে। তবে আমাদের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তাই করবো।”

সূত্র- ডয়েচে ভেলে

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন