নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই : নাহিদ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫; সময়: ৮:১৮ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রত্যাশিত পথে এগোয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্ব ও ব্যর্থতা স্বীকার করছি। এখন নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এ আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, “এক বছর আগে আমরা এখানেই শপথ নিয়েছিলাম স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করব। আমরা ফ্যাসিবাদী শাসন পরাজিত করেছি, দেশের ওপর কর্তৃত্ব পুনরুদ্ধার করেছি। এবার সময় এসেছে সেকেন্ড রিপাবলিক গড়ার।”

তিনি নতুন বাংলাদেশের রূপরেখা হিসেবে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন। এতে রয়েছে—
নতুন সংবিধান প্রণয়ন
গণতন্ত্র ও বিচারব্যবস্থার সংস্কার
দুর্নীতি দমন ও জনবান্ধব প্রশাসন
স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ
সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষানীতি
নারীর অধিকার ও যুব কর্মসংস্থান
টেকসই কৃষি ও শিল্পায়ন
পরিবেশ, জলবায়ু ও প্রবাসী অধিকার রক্ষা
বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল

নাহিদ ইসলাম বলেন, “এই ২৪ দফা বাস্তবায়ন করতে পারলেই আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়তে পারব।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন