মুখোশধারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশিত:
নভেম্বর ২২, ২০২৫; সময়: ১২:৩৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা সদর উপজেলার রাজাপুরে মুখোশধারীদের ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জীবন দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




