জামায়াত নেতা শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, ডিবির তদন্ত শুরু

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫; সময়: ৭:৩১ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে গোয়েন্দা পুলিশ (ডিবি)কে নির্দেশ দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

রোববার (৭ ডিসেম্বর) আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিশির মনির ইচ্ছাকৃতভাবে একটি ইউটিউব চ্যানেল (ডিএসএন)-এর মাধ্যমে রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ ও ওপিঠ’ হিসেবে উল্লেখ করেছেন, যা বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেছে। এমন মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট আদালতের সহকারী নাজমুল তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ডিবি পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেবে, এরপর মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন