হাসপাতাল থেকে মরদেহ নদীতে ফেলার তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬; সময়: ১:৩৭ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

বুধবার (১৫ জুলাই) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১,৪০০ জনের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। এ লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, তদন্ত সংস্থা ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের একাধিক গণকবরের সন্ধান পেয়েছে।

এ সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন