এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
প্রকাশিত:
ফেব্রুয়ারি ২, ২০২৬; সময়: ১১:৫১ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে এ রিট করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।




