শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬; সময়: ২:১০ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক:  রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আদালত কারাদণ্ড দিয়েছেন। পৃথক দুই মামলায় আদালত শেখ হাসিনাকে ৫ বছর করে দুটি মামলায় মোট ১০ বছরের এবং টিউলিপকে ২ বছর করে দুটি মামলায় মোট ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিস্তারিত অনুসারে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৬ জনকে আসামি করা হয়। প্রথম মামলায় ২৮ জন এবং দ্বিতীয় মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দুদক-এর সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

আদালতের রায়ের পর এই মামলার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদের অনিয়ম নিয়ে ব্যাপক শোনা যাচ্ছে। এটি দেশের রাজনৈতিক-আইনি অঙ্গনে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন