বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রকাশিত: জুন ১, ২০২৬; সময়: ৫:৪০ pm | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

উনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তোফায়েল আহমেদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন এই প্রবীণ রাজনীতিক। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন