যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল।
শুক্রবার (৬ জুন) রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন, আকতারুল হাসান আপু, ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলী, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, আঁকলেসুর রহমান সাজিম, সাগর হোসেন, রবিন হোসেন, রুবেল শেখ মেরাজ, মোহাম্মদ সাইদুল, মুক্তার আলী সাদ্দাম, নাজমুল সাকিব নাঈম ও বিপ্লব রহমান নাঈমসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।




