এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের রাজশাহী এসিডি অফিস পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া রাজশাহী সফর করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহাপরিচালকের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শরিফ আহম্মেদ এবং এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে এসিডির রাজশাহী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। সভার শুরুতে এসিডির চলমান প্রকল্প, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সুব্রত কুমার পাল, টিম লিডার (অ্যাডভোকেসি, নেটওয়ার্ক অ্যান্ড লবি)। উপস্থাপনায় জলবায়ু পরিবর্তন অভিযোজন, সুশাসন ও জবাবদিহিতা, তথ্য অধিকার, নারী ও শিশু সুরক্ষা, কৃষি ও জীবিকায়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় বাস্তবায়িত কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধিদল এসিডির কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর ব্যবস্থাপনা, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় এসিডির অর্থ বিভাগ, মানবসম্পদ বিভাগ এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রম, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধিদল এসিডির বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।




