আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪; সময়: ১২:৩৫ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সব নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী।

এর আগে গত সপ্তাহে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আন্দোলনে আহত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মনির মুন্না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন