টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ৪:০৯ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’

ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে।

আজ বেলা ৩টা ৮ মিনিটে দেখা যায়, আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ৪২৫ জন অনুসরণ (ফলোয়ার) করছেন। সেখানে ৩৫২টি ‘লাইক’ পড়েছে। অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন