জয়পুরহাটে বিএনপির পদযাত্রা
প্রকাশিত:
আগস্ট ১৯, ২০২৩; সময়: ১:২১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খারেদা জিয়ার মুক্তি, তত্ত¦াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ আগষ্ট) দুপুরে শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অ্গং সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।




