অবরোধের নামে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: দারা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩; সময়: ২:১৯ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: হরতাল অবরোধ চার বছর আগেও বেগম খালেদা জিয়া দিয়েছিলো। সেই কথাটিই আবার নতুন করে দেশে তান্ডবের, নৈরাজ্যে ও অগ্নিসংযোগের রাজনীতি শুরু করেছে বিএনপি জামায়াত। তারা রাজনীতির নামে যে জ্বালাও পোড়াও শুরু করেছে তার খেসারত দেশের মানুষ দেবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এই শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব বলেন।

তিনি আরও বলেন, কোথাও কোন অবরোধ নেই সকল স্থানে দোকানপাট, হাটবাজারসহ সব কিছু খোলা রয়েছে তাদের কোন অবরোধ পালন হচ্ছে না, মানুষ মানছে না তারা এই অবরোধ দিয়ে সফল হতে পারবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সদস্য মোঃ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন