মোহনপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫; সময়: ৮:৩৩ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা চত্তরে ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইলিয়াস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সভাপতি জুবাইর রহমান রাকিব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল এহসান ফিরোজ।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি হাসান আলী বিপুল, সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইন, রাজশাহী জেলা শাখার অফিস সম্পাদক মমিনুল ইসলাম, এইচ আরডি সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন