রাজশাহীতে জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম অব্যহত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫; সময়: ১০:৩২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে পথ চারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রাজশাহী মনিচত্তরসহ সিনএবির মোড়, কোট বাজার ও কাশিয়াডাঙ্গা বাজারে পথচারি জনসাধারণের মাঝে বুধবার (২৬ শে মার্চ) বিকালে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুম যুগ্ম আহ্বায়ক রিজভী, যুগ্ন আহ্বায়ক প্লাবন মারুফ। রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজিম ও জেলা যুবদলের সদস্য মিনহাজ যুবদল নেতা, রানা মন্ডল, কাদের, সাগর,সজিব সহ আরো অনেকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন