রাজপাড়া থানা যুবদলের জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া, খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

প্রকাশিত: মে ৩০, ২০২৫; সময়: ৯:৪২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল, দুঃস্থ ও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজপাড়া থানা যুবদলের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি সাবেক রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন এবং যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজের ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য হাফিজুর রহমান আপেল এবং যুবদল নেতা সিজু, তশু, সিহাব, সালামসহ রাজপাড়া থানা যুবদলের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়ার পরপরই প্রধান অতিথি বৃক্ষরোপণ করেন এবং পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন।

সাবেক রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন জানান, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। এই ধরণের কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি জনমানুষের সাথে সংগঠনের সংযোগ আরও দৃঢ় হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন