৫ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: জুন ১, ২০২৫; সময়: ৩:০৪ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করে দায়ের করা মামলায় আরও অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলাটিতে গ্রেপ্তার রয়েছেন একমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার নির্দেশনা, প্ররোচনা ও উসকানির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, অভিযুক্তরা রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এসব অপরাধ সংঘটন করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন