সিরাজগঞ্জ বাংলাদেশ আম জনগন পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: অনৈতিকভাবে নির্বাচন কমিশন অফিস নিবন্ধন বুঝিয়ে দাবিতে সিরাজগঞ্জে বাংলাদেশ আম জনগন পার্টির মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দূপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আম জনগণ পার্টির নেতৃবৃন্দ বলেন, বিবন্ধনের সকল শর্ত পূরণ করার পরও অনৈতিকভাবে নিবন্ধন ঝুলিয়ে রাখার প্রতিবাদে সারা বাংলাদেশের ২৩ টি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা বলেন, ৮ বার তদন্ত করার পর গেজেট হলেও এখনো নিবন্ধন বুঝিয়ে রাখা হয়েছে। যা রিতমন অন্যয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আহব্বায় রফিকুল ইসলাম, সাদারন সম্পাদক মাহাবুব রহমান, শাহজাদপুর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মাসুদুল হাসান, আরিফুর ইসলাম সহ জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




