তাজুলকে সরিয়ে চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬; সময়: ১২:১৮ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে এডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিডিআর হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত।

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুন মামলার বিচারের জন্য প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাজুল ইসলাম।

এ পদক্ষেপের সঙ্গে আদালতের কার্যক্রম ও মামলার পরিচালনায় নতুন দিক নির্দেশনার আশ্বাস রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন