রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সারচার্জ মওকূফ
প্রকাশিত:
জুন ২১, ২০২৬; সময়: ৫:১৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০ জুন-২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ করা হয়েছে। উক্ত সারচার্জ মওকূফ ও বিধি মোতাবেক সকল সুুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’




