বিমান ও হেলিকপ্টার নির্মাণে দক্ষতা অর্জন করলেন সাত বাংলাদেশি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬; সময়: ৬:০১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : চীনের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান ও হেলিকপ্টার নির্মাণ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা সম্পন্ন করেছেন সাতজন বাংলাদেশি শিক্ষার্থী। এই প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেয়।

রোববার চীনের তিয়ানজিন চীন-জার্মান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঝাং ড্যান-ইয়ান এবং বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সচিব ঝাং ইয়ংওয়াং উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিমান ও হেলিকপ্টার নির্মাণ প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চায় চীন। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের একজন সাকিবুল ইসলাম সিয়াম বলেন, “আমরা দেশে ফিরে দেশের জন্য কাজ করতে চাই। আমাদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ দেওয়া হলে বাংলাদেশকে বিমান প্রযুক্তি খাতে বিশ্বদরবারে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি জানান, প্রশিক্ষণ সম্পন্ন করা সাত বাংলাদেশি শিক্ষার্থী আগামী ৮ তারিখ দেশে ফিরবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন