শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে পুরস্কার বিতরণী

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ৬:২০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও শামীম হোসেন মিলন প্রমূখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন