হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫; সময়: ১২:৪২ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম ও দুদকের আইনজীবীরা।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে—
ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন, মিথ্যা হলফনামা প্রদান এবং রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট গ্রহণ করা হয়। এ জন্য রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এই তিন মামলায় শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

গত রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

এদিকে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ১ ডিসেম্বর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন